Sunday, 12 May 2019

ন্যাস্টারশিয়াম ফুল (Nasturtium Flowe) পরিচিতি

ন্যাস্টারশিয়াম (Nasturtium) একটি উজ্জ্বল সবুজ ছাতা কৃতি বৃত্তাকার (অনেকটা থানকুনি বা শাপলা পাতার মত) পাতাবিশিষ্ট বিরুৎ জাতীয় উদ্ভিদ, যার রয়েছে চমৎকার রংবেরঙের ফুল  যা টব অথবা লেন্ডস্কেপ সাজানোর খুবই উপযোগী।
সাধারণত শীতের মৌসুমি এই ফুল চাষ করা হয়।
এই উদ্ভিদের কান্ড লম্বা, চিকন ও দূর্বল যা লতানো অবস্থায় মাটি কভার করে থাকে। এর ফুল লাল, কমলা, হলুদ রঙের হয়ে থাক। এছারাও ফুলে বিভিন্ন রঙের মিশ্রনও থাকতে পারে। এই ফুলের প্রায় ৮০টি প্রজাতি রয়েছে। কোথাও কোথাও এই উদ্ভিদের পাতা ও ফুল সালাদ হিসেবে খাওয়া হয়। এছাড়া আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও এই উদ্ভিদের ব্যাপক ব্যবহার রয়েছে।

ন্যাস্টারশিয়াম একসময় "ইন্ডিয়ান ক্রেস(শাক)" হিসাবে পরিচিত ছিল কারণ এই ফুল আমেরিকা থেকে সর্বপ্রথম পরিচিতি লাভ করে, যা তখন ইন্ডিজ হিসাবে পরিচিত ছিল এবং তারা সালাদ এই গাছ ব্যবহার করত।

বীজ থেকে চারা হয় বিধায় একবার এই উদ্ভিদ রোপণ করলে সেই গাছ থেকেই বীজ সংগ্রহ করা যায়। সাধারণত বাগানের বর্ডার হিসেবে এই গাছ খুবই উপযোগী। যেখানে সূর্যের আলো সরাসরি পৌছে মানে রোদৌজ্জ্বল আবহাওয়া এই উদ্ভিদের  জন্য বিশেষ উপযোগী। এছাড়াও টবে এই ফুল চাষ করলে খুবই আকর্ষণীয় দেখায়। একবার চাষ করলে প্রায় তিন মাস গাছে ফুল থাকে।






রংবেরঙের ন্যাস্টারশিয়াম ফুলের ছবি



Friday, 10 May 2019

ধানের ব্লাষ্ট রোগ ও তার প্রতিকার

ধানের জমিতে ব্লাষ্টঃ

বর্তমানে ধানের জমিতে খুবই কমন একটি রোগ হচ্ছে ব্লাষ্ট। এটি ছত্রাকজনিত রোগ। এটি ধান গাছের জীবন চক্রে সাধারণত তিন পর্যায়ে কিংবা তিন স্থানে হয়।
প্রথমেই এটির প্রাথমিক লক্ষ্মণ দেখা যায় ধানের কচি পাতায় এটিকে বলা হয় #লিফ_ব্লাষ্ট । যার কারণে গাছে সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে এবং অনেক সময় পর্যাপ্ত খাবার তৈরির অভাবে সঠিক গ্রোথ হয় না। তাছাড়া পরবর্তীতে ধানের গিটে হয়ে থাকে, আক্রান্ত স্থানটি কালো এবং দুর্বল হয়ে যায়, ফলে হালকা ঝড়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। সর্বশেষ এটি দেখা যায় ধানের শীষের গোড়ায় আক্রান্ত স্থানটি কালো হয়ে যায়। ফলে ধানের দানায় পর্যাপ্ত খাবার যেতে না পারায় ধানটি চিটা এবং ঝরে পরে যায়। এটিকে বলা হয় #নেক ব্লাষ্ট যেটির ক্ষতি সর্বোচ্চ।

ব্লাষ্টের লক্ষ্মণ দেখা দিলে করণীয়ঃ

১/ জমিতে ৩/৪ সেঃমি পানি ধরে রাখা।
২/ ইউরিয়া সার প্রয়োগ সাময়িক বন্ধ রাখা
৩/ বিঘাপ্রতি (৩৩ শতাংশের জন্য) অতিরিক্ত ৫ কেজি পটাশ সার উপরি প্রয়োগ।
৪/ অনুমোদিত ছত্রাক নাশকের সঠিক ডোজে স্প্রে করা। নিম্নের যেকোন একটিঃ

নাটিভো ৬ গ্রাম /১০ লিটার পানিতে / ৫ শতাংশের জন্যে
ট্রুপার ৮ গ্রাম/ ১০ লিটার পানিতে / ৫ শতাংশের জন্যে
ফিলিয়া ২০ মিলি/ ১০ লিটার পানিতে / ৫ শতাংশের জন্যে
সেলটিমা ২০ মিলি/ ১০ লিটার পানিতে / ৫ শতাংশের জন্যে

পাতায় ব্লাষ্টের লক্ষ্মণ দেখা দিলেই দেরী না করে উপরে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করেন।

৫/ ধানের অধিক পুষ্ট এবং ব্লাষ্টের ক্ষতি থেকে রক্ষায় ধানের থোড় অবস্থায়  ১০ লিটার পানিতে / ৫ শতাংশের জন্যে
 ৬০ গ্রাম পটাশ+ ৬০ গ্রাম সালফার (থিওভিট/সালফক্স) স্প্রে করুন।

#ভেজাল ঔষধ চিহ্নিত করতে পারলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে অভিযোগ করুন।

***************************************************
কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন
কৃষি সম্প্রসারণ অফিসার
কচুয়া, চাঁদপুর।





Thursday, 9 May 2019

Onion Cultivation in Egypt

Onion Cultivation and it’s management in Egypt    
Onion Field
 Harvesting of Onion 
কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য, গবেষনার ফলাফল, সরেজমিন বিভিন্ন কৃষি সাফল্যের বিবরন তুলে ধরাই এই ব্লগের উদ্দ্যেশ্য।